শিক্ষাবৃত্তি
অনলাইনে দরখাস্ত করার নিয়মাবলী (আবেদনের কোন হার্ডকপি গ্রহণ করা হবে না)
|
শিক্ষাবৃত্তি - অনলাইনে দরখাস্ত করার শর্তাবলী:
মূলপদ ১৩তম-২০তম গ্রেডে কর্মরত সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীর সন্তানদের ৬ষ্ঠ শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক ২ (দুই) সন্তানের জন্য ‘শিক্ষাবৃত্তি’ এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর ৯ম শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক ২ (দুই) সন্তানের জন্য ‘শিক্ষাবৃত্তি’র আবেদন করতে পারবেন; | |||
স্বামী/স্ত্রী উভয়ই সরকারি চাকরিতে কর্মরত হলে কেবল একজনই সন্তানদের ‘শিক্ষাবৃত্তি’ লাভের জন্য আবেদন করতে পারবেন; সেক্ষেত্রে প্রত্যেক সন্তানের অনলাইন জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দাখিল বাধ্যতামূলক; | |||
চাকরিরত, অনিয়মিত এবং বিবাহিত এরুপ ছাত্র/ ছাত্রীগণ এ ‘শিক্ষাবৃত্তি’ লাভের যোগ্য নন; | |||
পূর্ববর্তী শ্রেণীর ফলাফলের প্রমাণক হিসেবে নম্বরপত্র ফটোকপি/মূলকপি/স্ক্যানকপি/অনলাইন সিস্টেম জেনারেটেড ফলাফল প্রদানের ক্ষেত্রে অবশ্যই সত্যায়িত করে দাখিল করতে হবে; | |||
সত্যায়নের ক্ষেত্রে ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক/ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/মনোনীত কর্মরত শিক্ষক/অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে; | |||
অনলাইনে দাখিলকৃত আবেদন ফরমে আবেদনকারীর স্বাক্ষর, স্মারক নম্বর ও তারিখ, অফিস প্রধান/মনোনিত কর্মকর্তার স্বাক্ষর, নাম ও পদবিযুক্ত সিল এবং ছাত্র/ছাত্রীর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/মনোনীত শিক্ষকের স্বাক্ষর, নাম ও পদবিযুক্ত সিল থাকতে হবে; | |||
সদ্য পাশকৃত ছাত্র/ছাত্রী যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তাদের অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রধান) কর্তৃক সুপারিশ নিতে হবে; যারা ভর্তি হতে পারেননি তারা পূর্বের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনের শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী অনুযায়ী সুপারিশ/প্রত্যয়ন গ্রহণ করবেন; | |||
অসম্পূর্ণ, অস্পষ্ট ও ত্রুটিপূর্ণ আবেদন এবং সত্যায়নবিহীন নম্বরপত্র বিবেচনা করা হবে না। সেক্ষেত্রে এসএমএসের মাধ্যমে প্রেরিত আপত্তির যথাযথ জবাব নির্ধারিত সময়ের মধ্যে না পাওয়া গেলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে; | |||
বিজ্ঞপ্তির শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার ঘাটতি সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে; | |||
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে promoted নম্বরপত্র বাতিল বলে গন্য হবে। অনার্স/মাস্টার্স/মেডিকেল কলেজ/ইঞ্জিনিয়ারিং/কৃষি/ সমমান শ্রেণির ১ম/২য়/৩য়/৪র্থ বর্ষ অধ্যয়নের ক্ষেত্রে যদি ফলাফল Promoted অপশন সিলেক্ট করা হলে সেক্ষেত্রে আবেদনটি বিবেচনাযোগ্য হবে, তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রধান) কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে; | |||
অক্ষম, অবসরপ্রাপ্ত, মৃত কর্মচারীর আবেদন ফরমে অফিস প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরের প্রয়োজন নেই; | |||
বোর্ডের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীগণ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী আবেদন করিতে পারিবেন। উক্ত প্রতিষ্ঠানসমূহ ব্যতিরেকে অন্য কোনো প্রতিষ্ঠানের কর্মচারী আবেদন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে; | |||
আবেদনকারীর ব্যাংকের নাম, শাখার নাম (জেলা ও উপজেলাসহ), হিসাব নম্বর ও রাউটিং নম্বর ভুল প্রদান করলে তার দায়-দায়িত্ব আবেদনকারীর; | |||
মূলপদ ১৩তম-২০তম গ্রেডে কর্মরত সরকারি কর্মচারীর সন্তানদের ‘শিক্ষাবৃত্তি’ পাওয়ার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ ছাত্রীকে পূর্ববর্তী বাৎসরিক / বোর্ড/ সেমিস্টার/ টার্ম ফাইনাল পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে নিম্নবর্ণিত জিপিএ/ সিজিপিএ অর্জন করতে হবে:
| |||
শ্রেণি | ‘শিক্ষাবৃত্তি’ পাওয়ার যোগ্যতা | ||
মাধ্যমিক (৬ষ্ঠ-১০ম শ্রেণি) | জিপিএ ৩ অথবা গড়ে ৫০% নম্বর | ||
উচ্চ মাধ্যমিক (একাদশ- দ্বাদশ) | জিপিএ ৩ অথবা গড়ে ৫০% নম্বর | ||
উচ্চশিক্ষা (স্নাতক- স্নাতকোত্তর) অথবা সমমানের | নূন্যতম সিজিপিএ ২.৫ (৪.০০) | ||
এমবিবিএস/প্রকৌশলী | নূন্যতম সিজিপিএ ২.৫ (৪.০০) | ||
সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অক্ষম/ অবসরপ্রাপ্ত/ মৃত কর্মচারীর সন্তানদের ‘শিক্ষাবৃত্তি’ পাওয়ার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীকে পূর্ববর্তী বাৎসরিক/বোর্ড/সেমিস্টার/ টার্ম ফাইনাল পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে নিম্নবর্ণিত জিপিএ / সিজিপিএ অর্জন করতে হবে: | |||
শ্রেণি | ‘শিক্ষাবৃত্তি’ পাওয়ার যোগ্যতা | ||
মাধ্যমিক (নবম – দশম শ্রেণি) | জিপিএ ৩ অথবা গড়ে ৫০% নম্বর | ||
উচ্চ মাধ্যমিক (একাদশ- দ্বাদশ) | জিপিএ ৩ অথবা গড়ে ৫০% নম্বর | ||
উচ্চশিক্ষা (স্নাতক- স্নাতকোত্তর) অথবা সমমানের | নূন্যতম সিজিপিএ ২.৫ (৪.০০) | ||
এমবিবিএস/প্রকৌশলী | নূন্যতম সিজিপিএ ২.৫ (৪.০০) | ||
শ্রেণি | 'শিক্ষাবৃত্তি' পাওয়ার যোগ্যতা |
মাধ্যমিক (৬ষ্ঠ-১০ম শ্রেণি) অথবা সমমানের | জিপিএ ৩ অথবা গড়ে ৫০% নম্বর |
উচ্চ মাধ্যমিক (একাদশ- দ্বাদশ) অথবা সমমানের | জিপিএ ৩ অথবা গড়ে ৫০% নম্বর |
উচ্চশিক্ষা (স্নাতক- স্নাতকোত্তর) অথবা সমমানের | নূন্যতম সিজিপিএ ২.৫ |
এমবিবিএস/প্রকৌশলী | নূন্যতম সিজিপিএ ২.৫ |
16. | সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অক্ষম/ অবসরপ্রাপ্ত/ মৃত কর্মচারীর সন্তানদের 'শিক্ষাবৃত্তি' পাওয়ার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীকে পূর্ববর্তী বছরের/বোর্ড/সেমিস্টার/টার্ম ফাইনাল পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে নিম্নবর্ণিত জিপিএ/সিজিপিএ অর্জন করতে হবে: |
শ্রেণি | 'শিক্ষাবৃত্তি' পাওয়ার যোগ্যতা |
মাধ্যমিক (নবম-দশম শ্রেণি) অথবা সমমানের | জিপিএ ৩ অথবা গড়ে ৫০% নম্বর |
উচ্চ মাধ্যমিক (একাদশ- দ্বাদশ) অথবা সমমানের | জিপিএ ৩ অথবা গড়ে ৫০% নম্বর |
উচ্চশিক্ষা (স্নাতক- স্নাতকোত্তর) অথবা সমমানের | নূন্যতম সিজিপিএ ২.৫ |
এমবিবিএস/প্রকৌশলী | নূন্যতম সিজিপিএ ২.৫ |